বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ এএম

শেয়ার করুন:

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, তদন্তে পুলিশ

রাজধানীর শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর