Dhaka Mail Logo

রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎বুধবার (২১ অক্টোবর) রাতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও ডিবি পুলিশের উপ কমিশনার মো. জিয়াউদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাঁধা দেওয়া এবং ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রোক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ছাত্রদলের আহ্বায়ক নয়নকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তবে এখনো থানায় হস্তান্তর করেনি। কী মামলায় তাকে গ্রেফতার করেছে সে বিষয় জানা নেই।
‎
‎একেএস/এআরএম