বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাজেক নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

সাজেক নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে- তা জানতে চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি এই ইস্যুতে সরকারকে ‘ভুয়া গোয়েন্দা তথ্যের’ পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নিতেও বলেন।

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফেইসবুক পোস্ট।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফেইসবুক পোস্ট।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর