নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ উর্ধতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফরকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন চরমোনাই পীর।
পাশাপাশি, বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াদি সভায় বক্তব্য রাখবেন তিনি।
এ ছাড়াও ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
এক বার্তায় এসব তথ্য জানান ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফ।
এএম