Dhaka Mail Logo

রাজনীতি

‘রংপুরের ঘটনায় জড়িত সিন্ডিকেটের আস্তানা নির্মূল করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর পেছনে জড়িত সিন্ডিকেটের গোপন আস্তানা খুঁজে বের করে তা দ্রুত নির্মূল করতে হবে।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।

অপরাধী ও সিন্ডিকেটদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে তিনি বলেন, রংপুরের এ ঘটনার পেছনে যেসব সিন্ডিকেট জড়িত, তাদের গোপন আস্তানা কোথায়, তা খুঁজে বের করে দ্রুত নির্মূল করতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই দেশে দুষ্টের দমন হবে।

একইসঙ্গে দেশে মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকসেবী ও কারবারিরা যাতে কোনোভাবেই আর নিস্তার না পায়, জনগণ বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঠিক এ নিশ্চয়তাটুকুই চায়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে দলটির শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।  এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মাছুয়াপাড়া এলাকার মুগ্ধ দাস ও তার মামাতো ভাইয়ের ছেলে সিদ্ধার্থ দাস।

এআরএম