নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অজিদের বিপক্ষে তাদের ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে অবিস্মরণীয় ঐতিহাসিক জয়লাভ করায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৬ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এই অভিনন্দন জানিয়ে পোস্ট করেন।
অস্ট্রেলিয়ার ডারউইনে অজিদের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সেখানে পূর্ণ শক্তির দলকে ৯ উইকেটে হারাল টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই ৯ উইকেটের জয়ের পর ২০২৫-২৭ চক্রের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন অবস্থান করছে চতুর্থ স্থানে। এই জয়ের ফলে বাংলাদেশের শতকরা পয়েন্ট হার বা পিসিটি (PCT) ৫৮.৩৩ থেকে বেড়ে ৬৬.৬৭% হয়েছে এবং তারা ভারতকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এসেছে।
এফএ