Dhaka Mail Logo

রাজনীতি

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন আলাল। 

সাক্ষাৎ শেষে তিনি জানান, আগের তুলনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ২৯ জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী থেরাপি সেশন শেষে মির্জা আব্বাস স্ত্রী আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে উন্মুক্ত স্থানে হাঁটাচলা ও হালকা শারীরিক ব্যায়াম করেছেন।

শায়রুল কবির খান আরও জানান, মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবটিকস অ্যান্ড সাইবারনিকস কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকেরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এমআই