শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সাক্ষাতে মির্জা আব্বাসকে কী বলেছেন, জানালেন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

P
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেছেন একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। কথাও বলেছেন। মির্জা আব্বাসকে কী বলেছেন তরুণ এই রাজনীতিক?

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে সে কথা জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 


বিজ্ঞাপন


মির্জা আব্বাসকে নাকি তিনি বলেছেন, ‘ছোট ভাইয়ের সঙ্গে এগুলো না করলেও পারতেন।’ এছাড়া বিএনপির জ্যেষ্ঠ এই নেতাকে তার বাসায় ইফতারের দাওয়াত দিয়েছেন বলেও দাবি করেছেন পাটওয়ারী।

এছাড়াও জামায়াতের এই ইফতার মাহফিলে দলটির আমির ডা. শফিকুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি নেতা আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গেও কথা বলেছেন তিনি। তাদেরই বা কী বলেছেন?
  
এনসিপি নেতা লিখেছেন, ‘আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।’

তিনি জানান, ‘জামায়াতে ইসলামীর আমিরকে বললাম, ‘আমার জন্য দোয়া করবেন।’ তিনি বললেন, ‘তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইল।’

Abbas-patwari_
ছবির প্রথম অংশে মির্জা আব্বাসের সঙ্গে পাটওয়ারীর (সাদা পাঞ্জাবি-পাজামা) সাক্ষাতের দৃশ্য

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, ‘বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল।’ তিনি বললেন, ‘এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।’

মঈন খানকে জিজ্ঞেস করলাম, ‘কেমন আছেন?’ তিনি বললেন, ‘ভালো আছি, বাসায় আসবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, ‘শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।’ তিনি বললেন, ‘সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।’

এসময় আব্বাস ভাইকেও বললাম, ‘ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন’ এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।

‘ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, ‘দুষ্টুমি করবা না।’ জবাবে বললাম, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’

এবারের জাতীয় নির্বাচনে সারাদেশের মধ্যে ঢাকা-৮ আসনের দিকে বিশেষভাবে নজর ছিল দেশবাসীর। তার মূলে ছিল আসনটির প্রধান প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ধারাবাহিক বেফাঁস মন্তব্য।

এনসিপি নেতার সেসব মন্তব্য গণমাধ্যমসহ সামাজিকমাধ্যমে প্রচার হতেই ভাইরাল হয়ে যেত। নির্বাচনকে ঘিরে মানুষের কাছে বিনোদনের একটা বড় উৎস হয়ে উঠেছিল পাটওয়ারীর ওইসব মন্তব্য। 

তবে এসবের বিপরীতে ভিন্ন রূপে ছিলেন মির্জা আব্বাস। তিনি পাটওয়ারীর সঙ্গে কথার যুদ্ধে জড়াননি। শেষমেশ নির্বাচন তারই বিজয় হয়, হেরে যান তরুণ রাজনীতিক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর