নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২৬, ০১:৩২ এএম
ঠাকুরগাঁওয়ে ঈদুল আজহার নামাজ শেষে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও কোলাকুলির ছবি ফেসবুকে শেয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই পোস্টে তিনি লেখেন, ‘আসুন, সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।’
আরও পড়ুন: মির্জা ফখরুলের সংগ্রাম, নেতৃত্ব ও প্রত্যাবর্তনের গল্প
পোস্টে তিনি ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ঈদের নামাজ পরবর্তী সাক্ষাতের বিষয়টি উল্লেখ করেন এবং এটিকে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
এছাড়া তিনি লেখেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও রাজনৈতিক সৌন্দর্যের এই বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক।
সূত্র: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক পেজ