images

রাজনীতি

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচিতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনো দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান ধরেন- ‘স্বাধীনতার ঘোষক জিয়া- লও লও লও সালাম, আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে, জিয়ার সৈনিক এক হও, এক হও’।

এর আগে দুপুর ৩টায় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা শুরু হয়। দোয়া পরিচালনা করেন, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন, দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন,  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ।

এআর