images

রাজনীতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় এনডিএফের প্রতিনিধি দল।

সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে তার গঠনমূলক, নীতিনিষ্ঠ ও জনমুখী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেকসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

এসময় এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. এম জি ফারুক হোসাইন অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় জামায়াত আমিরকে বরণ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জামায়াত আমিরের শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং দুর্নীতিমুক্ত সুশাসন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় আগামীর বাংলাদেশ নিয়ে জাতির প্রত্যাশা তুলে ধরেন।

এসএইচ/এএম