নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
এবারের সংসদে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছেন এমন ইঙ্গিত দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক)
আসনে থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রুমিন ফারহানা বলেন, ‘এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।’
আরও পড়ুন: মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
এসময় তিনি আরও বলেন যে আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।
উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা, সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি।
এমআই