images

রাজনীতি

নির্বাচনে কার সমর্থক ছিলেন, জানালেন ঢাবি শিক্ষিকা মোনামি

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গণে বেশ আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। তিনি কখনো হাজির হচ্ছেন ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রোগ্রামে, আবার কখনো হাজির হয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে। দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে হাজির হলে তাকে নিয়ে আলোচনার নতুন মাত্রা পায়।

নেটিজেনদের অনেকেই ধারণা করছিলেন,  তিনি ‘জামায়াত বা শিবির সমর্থক’। তবে নেটিজেনদের ধারণা পাল্টে দিয়েছেন মোনামি নিজেই। জানিয়েছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘কট্টর সমর্থক’। তবে মোনামি এও জানিয়েছেন, তাকে কেউ জামায়াত-শিবির বলে আখ্যা দিলেও নিজেকে তিনি গর্বিত মনে করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিস্কার করেন ঢাবি শিক্ষিকা মোনামি। পোস্টে তিনি লেখেন, ‘আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক।’

Dhaka_University_teacher_Shehreen_Amin_Bhuiyan_Monami_2
ঢাবি শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি

মোনামি লেখেন, ‘গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলাম। আমাকে অনেকেই জামায়াতি, শিবির ম্যাডাম বলে চেনে আর এতে আমি স্বাচ্ছন্দ। কখনো কখনো আমি গর্বের সঙ্গেই এই নামগুলো নিজের করে নিই।

‘যদিও আমি নিজেকে মধ্যপন্থী মনে করি, সামাজিক মাধ্যমের নানা আলোচনায় আমাকে ডানপন্থি বলা হয়। যদি এতে আপনাদের সুবিধা হয়, তাহলে সেটাই বিশ্বাস করতে পারেন’, পোস্টে যোগ করেন তিনি।

মোনমি আরও লেখেন বলেন, ‘এবার মূল কথায় আসি আপনারা যদি আমার রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তিতে থাকেন, তাহলে দয়া করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না।

‘আমি ইসলামবিদ্বেষী নই এবং ইসলাম নারী-বিরোধী এ ধারণায় আমি বিশ্বাস করি না। বরং আমি এমন একজন উদারপন্থি, যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ-অপছন্দ-নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলেন’, পোস্টে বলেন তিনি।

পোস্টের ঢাবির এই শিক্ষিকা বলেন, ‘আমি হয়তো আপনাদের পছন্দের মানুষ না-ও হতে পারি, তাই অনুগ্রহ করে আমাকে দূরত্বে রাখুন।’

এসএইচ/এএম