images

রাজনীতি

রংপুর-৪: এগিয়ে এনসিপির আখতার, পিছিয়ে বিএনপির এমদাদুল

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ৫৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বেশ এগিয়ে আছেন এনসিপির প্রার্থী আখতার হোসেন।

বেসকারি ফলাফল অনুযায়ী- শাপলা কলি প্রতীকে আখতার পেয়েছেন  ৬২,৩৪২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৪,২৬২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য জানা গেছে। তবে এই আসনের মোট ১৬৩ কেন্দ্রের মধ্যে বাকী শতাধিক আসনের ফলাফল এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৭টায় সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ। তবে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।

এএম