নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
ভোট দিতে আসা ভোটারদেরকে কেন্দ্রের বাইরে ভোটারদের গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনের ১১ দল সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘কিছু কেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা আছে। কিছু জায়গায় কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’
সুনির্দিষ্টভাবে কোথায় ভয়ভীতি দেখানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘রায়ের বাজারে ৩৪ নং ওয়ার্ড বিএনপির নেতা রাজেশ খানের নেতৃত্বে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ইউসেফ স্কুল কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ৩৪ নং ওয়ার্ডের প্রায় সব কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়াও আগারগাঁও ও তালতলা এলাকায়ও কিছু কেন্দ্রে ঝামেলা করা হচ্ছে।’
একেএস/এমআই