images

রাজনীতি

মির্জা ফখরুলের আসনে জামায়াত আমিরের জনসভায় জনস্রোত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও বড় মাঠে জামায়াত জোটের জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। এরই মধ্যে সমাবেশস্থল ছাপিয়ে মানুষ আশপাশের এলাকা ও ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ছড়িয়ে পড়েছে। এই আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে থেকেই দলীয় কর্মী-সমর্থকরা জেলার ৫টি উপজেলা থেকে আসতে থাকেন। তবে জনস্রোত শুরু হয় জুমার নামাজের পর থেকে। ৪টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই সমাবেশে উপস্থিত হন। এটি ঢাকার বাইরে তার প্রথম দিনের নির্বাচনি প্রচারণার জনসভা।

এরআগে জামায়াত আমির পঞ্চগড় ও দিনাজপুরের জনসভায় বক্তব্য দেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

পঞ্চগড়ের জনসভায় দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেন, আমি বক্তৃতা দিতে আসি নাই সাক্ষী হতে এসেছি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গ দরিদ্র নয় বরং দরিদ্র করে রাখা হয়েছে। উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না বরং কাজ তৈরি করে দিতে চাই। নদী আল্লাহর দান। চারটা নদী শুকিয়ে গিয়েছে। এদেশের কি মা বাবা ছিল না?  তাহলে নদী মরে গেল কেন বলেও প্রশ্ন করেন জামায়াত আমির। ওরা নির্বাচনের কোকিল। নির্বাচন আসলে ডেকে উঠে কুহু কুহু। কিন্তু আমরা আপনাদের সাথেই ছিলাম। আমরা দেশ এবং দেশের জনগণকে রেখে কোথাও চলে যাইনি। আমরা শত নির্যাতনের মধ্যেও আপনাদের সাথে ছিলাম। আগামীতেও একসাথে দেশ গড়ব ইনশাল্লাহ। উত্তরবঙ্গেকে নতুন করে গড়ে তুলব। চৌষট্টি জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাল্লাহ। আপনারা বলবেন টাকা পাব কোথায়? দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা এই টাকা ওদের গলার মধ্যে থেকে নিয়ে আসব।

টিএই/এফএ