images

রাজনীতি / সারাদেশ

বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীর হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির ৭ জন মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, বিগত ১৭ বছরে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসীর মধ্য থেকে হামলা মামলায় নির্যাতিত, কারাবরণকারী, জনবান্ধব নেতা ব্যতিত, কোনো বহিরাগতকে মনোয়নন দিলে রায়গঞ্জ, তাড়াশ, সলংগাবাসী মেনে নেবে না।

তারা বলেছেন, দল থেকে মনোনয়ন কেউ চাইতে পারে, তবে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসীর মধ্য যে নেতা কর্মী সবচেয়ে বেশি হামলা-মামলার বেশি শিকার, জেল জুলুম বেশি খেটেছে, রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসীর সাথে সবচেয়ে বেশি জনবান্ধন, সম্পর্ক বেশি রয়েছে, তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দিতে দিতে হবে। 

1000169484

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের প্রচার উপলক্ষে বিশাল জনসভায় সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় ৭জন মনোনয়ন প্রত্যাশীরা এসব বলেন।

ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক।

1000169485

এসময় আরও বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিসটার আব্দুল বাতেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীর, জার্মান প্রবাসী সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাব্বির হোসেন, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রুহী আফজাল, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল হাকিম।

1000169486

ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলালের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট শিল্পপতি একরামুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সলংগা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ শাহীন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম বাবু, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, তাড়াশ পৌর বিএনপির সভাপতি তপন কুমার, ধামাইনগর সাধারণ সম্পাদক নবীবুর রহমান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার হুঁশিয়ারি

জনসভা শুরু হওয়ার আগ থেকে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ এর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল আসে। মিছিলে সবাই ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ থেকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান। জনসভায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস