সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার হুঁশিয়ারি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার হুঁশিয়ারি

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল কুমিল্লা নগরী। রাজপথে আন্দোলনে নেমেছেন লাখো মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন সাধারণ মানুষ। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন কুমিল্লার সর্বস্তরের জনতা। 

আরও পড়ুন: ‘যখনই নির্বাচন হোক, আমরা মানুষের আস্থা অর্জনে কাজ করব’

এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা না হলে - দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্লক করে দেওয়া হবে। 

সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন সর্বস্তরের জনতা। এ সময় কুমিল্লা বিভাগের দাবিতে নানান স্লোগান দিতে শোনা গেছে। 

আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। এ সময় বক্তব্য দেন - বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজারো ইতিহাস, ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টির আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। এ কারণে কুমিল্লাকে বিভাগ করা প্রয়োজন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর