images

রাজনীতি

যুক্তরাষ্ট্রে প্রেয়ার ব্রেকফাস্টে ফখরুল, খসরু ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট'-এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান সাত ঘণ্টা ধরে চলে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতঃরাশ এবং নৈশভোজের আয়োজন করেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজকদের সঙ্গে জাইমা রহমান

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ও পেশাজীবীরা।

জেবি