বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজকদের সঙ্গে জাইমা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজকদের সঙ্গে জায়মা রহমান

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাতে এই তথ্য জানা গেছে। 


বিজ্ঞাপন


বাবা তারেক রহমানের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন জায়মা রহমান।

গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

বর্তমানে তিনি বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম।

বিইউ/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর