Dhaka Mail Logo

রাজনীতি

এমপি হিসেবে শপথ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২৪, ০১:০৬ পিএম

হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এসব কথা বলেন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, রাজপথের মতো সংসদেও আগের মতোই ভূমিকা রাখব।

আরও পড়ুন

আমি জয় বাংলার লোক, শপথের পর শাহজাহান ওমর

এসব কাজে চ্যালেঞ্জ থাকবে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তাহলে আমি অনেকটা পাড়ি দিতে পারব।

নামের সঙ্গে সংসদ সদস্য যুক্ত হওয়ার অনুভূতি জানতে চাইলে ব্যারিস্টার সুমন আরও বলেন, এটা একদমই যায় না। এটা পাঁচ বছরের জন্য। আমি খারাপ করলে লোকজন আমাকে আবার বিদায় করে দেবে। কিন্তু আমার ব্যারিস্টার শব্দটা কিন্তু যাবে না, এটা মরার আগ পর্যন্ত থাকবে। আমি এটাকে (সংসদ সদস্য) আলাদাভাবে নিচ্ছি না। আমি মনে করছি আমাকে পাঁচ বছরের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে।

এমএইচএম