শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

আমি জয় বাংলার লোক, শপথের পর শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

আমি জয় বাংলার লোক, শপথের পর শাহজাহান ওমর

দ্বাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ শেষে বিএনপির বহিস্কৃত নেতা ও বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমর বলেন, ‘মূলত আমি জয় বাংলার লোক।’

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি।

তিনি আরও বলেন, নেত্রী আমাকে ডেকেছেন, তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।

ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

এই আসনে মোট ভোটার ২ লাখ ১২ হাজার ৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৮৬০ জন পুরুষ, ১ লাখ ৪ হাজার ১৪৫ জন নারী ও ৩ জন হিজড়া।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর