Dhaka Mail Logo

রাজনীতি

৭ নেতাকর্মী নিহতের দাবি বিএনপির, গ্রেফতার ছাড়িয়েছে ৪ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে গত চার দিনে সারাদেশে পুলিশ ও আওয়ামী লীগের ‘হামলায়’ বিএনপির সাতজন নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দলটি। সেই সঙ্গে গত ছয় দিনে ৪ হাজারেরও বেশি নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, ২৯ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ হরতাল এবং ৩১ অক্টোবর শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে মোট ২ হাজার ২৮০ জনেরও অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গুলিতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ৭ জন নেতাকর্মী মারা গেছেন। এছাড়াও ৩ হাজার ৩৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

 

আরও পড়ুন

বিএনপি নেতা আব্বাস ও আলাল গ্রেফতার

মহাসমাবেশকে কেন্দ্র করে গত ছয় দিনে সারাদেশে চার হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হয়েছে ৭১টি।

 

এছাড়াও গত জুলাই থেকে হওয়া মামলার মধ্যে ১৭টি মামলায় বিএনপির ৯ জন নেতাকর্মীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি প্রায় ১১১ জনেরও অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গায়ের জোরে চলছে আওয়ামী দুঃশাসন। তাদের অনাচারের বিরুদ্ধে সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহ। এমনই একটি পরিস্থিতি তৈরি করছেন শেখ হাসিনা। বিরোধী দলের সমালোচনায় ভাষা প্রয়োগ করা মানেই ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলের সভা-সমাবেশে তাই বন্দুকের নল তাক করা থাকে।

বিইউ/আইএইচ