Dhaka Mail Logo

জাতীয়

আমির হোসেন আমুর সাবেক রাজনৈতিক পিএস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

নাশকতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মফিজুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। 

পুলিশ জানায়, মফিজুর রহমান শাহিন নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

তার বিরুদ্ধে গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল করার তথ্য পাওয়া গেছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এএস