জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
বিদেশে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার প্রলোভনে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর।
পিবিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে (৬০ ফিট রোড, ভাঙা ব্রিজ সংলগ্ন) পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই ও কাতারসহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগীরা বিদেশে গিয়ে নানাভাবে প্রতারণার শিকার হতেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য।
এমআইকে/এসআই