Dhaka Mail Logo

জাতীয়

দেশের পরিস্থিতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে বিদেশি কূটনীতিকদের দেশের পরিস্থিতি তুলে ধরতে ব্রিফ করবে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার সব বিদেশি মিশনপ্রধানের কাছে ব্রিফিংয়ের আমন্ত্রণ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং হবে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সপ্তাহ দুয়েক ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে।

বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণহানিও হয়েছে।

এসএইচ/এএম