Dhaka Mail Logo

জাতীয়

আ.লীগ আমলে সংখ্যালঘু নিপীড়ন ৬৭৬৭, মন্দিরে হামলা ২০০০!

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের শাসনামলে ৬ হাজার ৭৬৭টি সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটেছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এসব ঘটনা শনাক্ত করেছে।

এ নিয়ে বাংলাফ্যাক্ট তাদের ফেইসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

বাংলাফ্যাক্ট জানায়, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে ৬ হাজার ৭৬৭টি সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটে।

এরমধ্যে প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে ২ হাজার ৫২টি বলেও জানায় সংস্থাটি।

বাংলাফ্যাক্ট জানায়, সংখ্যালঘুদের বাড়িঘর, জমি, ব্যবসাপ্রতিষ্ঠান দখল-ভাংচুর ইত্যাদি বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া যায় ২ হাজার ৫৮৯টি।

এ ছাড়া এই সময়ে সহিংসতায় মোট আহত হন ২ হাজার ৯৪ জন। ১৩টি হত্যা ও ১৯টি ধর্ষণের ঘটনাও ঘটে।

অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘু নিপীড়নের এমন চিত্র পাওয়া যায়।

এএম