Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীর রায়েরবাজারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কিছু দোকান ও বসতঘর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রায়েরবাজারে বাজারে আগুন লাগার খবর পান তারা। কাঁচাবাজার ও পাশে ছোট ছোট টিনের বসত ঘরে আগুন লাগে। ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

তিনি জানান, হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে সেখানে কেউ হতাহত হননি বলে আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

/এসআই