Dhaka Mail Logo

জাতীয়

তিন জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের বর্তমান ডিসি ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

চুয়াডাঙ্গার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর। এ জেলার বর্তমান ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এআর