Dhaka Mail Logo

জাতীয়

গলফ ক্লাবের সামনে মিছিল, আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনের সড়কে ককটেল মিছিল ও বিস্ফোরণের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে ডিবি, পুলিশ ও এসআরবি। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে হামলা চালানো হয়।

এ ঘটনায় থানা পুলিশ চারজন, ডিবি পুলিশ পাঁচজন এবং এসআরইউ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআইকে/এআর