Dhaka Mail Logo

জাতীয়

জাতীয় বিপ্লব দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ইউজিসির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউজিসির সদস্য, বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনের নেতারা।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রানী সরকার এবং জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর।

এ ছাড়া ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান, সংগঠনটির সাধারণ সম্পাদক ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বিএনপির শোভাযাত্রা ঘিরে লোকারণ্য নয়াপল্টন

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা: রিজভী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশকে আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

কর্মসূচিতে আরও অংশ নেন ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মো. মোক্তার জামান (স্বাধীন)। তাদের সঙ্গে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমএইচ/এএম