Dhaka Mail Logo

জাতীয়

দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেলে অভিযান

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

‎দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে যাচ্ছে দুদক।
‎
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় দুদক এ তথ্য জানায়। 
‎
‎সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও নানা হয়রানির অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে চেয়ারম্যানের নেতৃত্বে একটি টিম সরাসরি হাসপাতালে যাচ্ছে।

‎দুদক সূত্র জানায়, ঢাকা মেডিকেলে অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিস্তারিত জানাবে।
‎
‎একেএস/এএস