০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে।
ওই হাজতির নাম মো. জাকির হোসেন (৫০)। তার বাবার নাম মৃত আব্দুল রশিদ এবং তার হাজতি নং ৩৮৩১৫/২৬।
তবে কি মামলায় তিনি কারাগারে বন্দি ছিল, সে বিষয়ে তাৎক্ষনিক কিছু জানা যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আতিয়ার শেখ জানান, ‘আজ (মঙ্গলবার) বিকেলের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি জাকির। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতি জাকির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএমআর/এএম