মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরপুরে মোড়ে মোড়ে পুলিশের সতর্ক পাহারা, সড়কে যান চলাচল স্বাভাবিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

মিরপুরে মোড়ে মোড়ে পুলিশের সতর্ক পাহারা, সড়কে যান চলাচল স্বাভাবিক
ছবি: ঢাকা মেইল
  • বেতন বাড়ানো দাবিতে আজ মাঠে নেই শ্রমিকরা
  • বিএনপি-যুবদলের বিক্ষোভ মিছিল, সতর্ক থাকার নির্দেশ

রাজধানীর মিরপুর এলাকাজুড়ে কোনো শ্রমিকের দেখা মিলছে না। নেই বেতন বৃদ্ধির দাবিতে কোনো আন্দোলনের উত্তাপ। ফলে সড়কগুলোতে স্বাভাবিকভাবে চলাচল করছে যানবাহন। তবে মোড়ে মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে এসআরবি এবং পুলিশের সাঁজোয়া যান সহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও। আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকায় পথচারী থেকে শুরু করে কারো মাঝে কোনো উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১০ এলাকার এমন চিত্র দেখা গেছে।

সরজমিনে এলাকাটি ঘুরে দেখা গেছে, কোথাও কোনো শ্রমিক আন্দোলন নেই। তবে সকাল সাড়ে এগারোটার দিকে মিরপুর-১১ এলাকায় কিছু শ্রমিক নামার চেষ্টা করেছিল। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা আর মাঠে নামতে পারেনি। 

আজ সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে পুলিশ, এসআরবি, এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে সাঁজোয়া যান, জলকামান এবং পুলিশের পিকআপ ভ্যান। মাঠে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে তারা কোনো কথা বলছেন না।

22

ট্রাফিক সদস্য আরাফাত এবং লিয়াকত দুপুর সোয়া একটার দিকে মিরপুর-১০ নম্বর মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন শেষে এক কোণে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় লিয়াকতের সঙ্গে কথা হয়। তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১১ এর দিকে কিছু লোকজন নেমেছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে আর মাঠে নামেনি। এ ছাড়া মিরপুর এলাকায় কোনো ঘটনা ঘটেনি। 

আজ সকাল থেকে মিরপুর এলাকায় শ্রমিকদের তেমন কোনো উত্তাপ না থাকায় পুলিশ সদস্যরা বসে গল্প-গুজব করে সময় কাটাচ্ছেন। মিরপুরের রাস্তাগুলোতে যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। এজন্য বাড়তি ট্রাফিক সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও মাঠে রয়েছে দাঙ্গা পুলিশের সদস্যরা। 

গতকাল সোমবার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শ্রমিক আন্দোলনের নেপথ্যে নেতৃত্বদানকারী ১১ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত এই আন্দোলনে আওয়ামী লীগ নেপথ্যে থেকে নানাভাবে উসকানি দিয়ে গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করতে চাইছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবির তথ্য মতে, গতকালই ৪০ জনের ওপরে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বেরিয়ে এসেছে এই শ্রমিক আন্দোলনের নেপথ্যে মিরপুরের সাবেক এমপি ইলিয়াস মোল্লা সহ জড়িত আরও অনেকের নাম। 

53

ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্রের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসায় আজ তারা মাঠে নেই। মূলত এই আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছে। 

এদিকে, মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি অঙ্গসহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শেওড়াপাড়া থেকে শুরু হয়ে মিরপুর ১০ নম্বরে এসে চক্কর দেয়। এ সময় মিছিল থেকে গার্মেন্টস সেক্টরকে যারা অস্থিতিশীল করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। 

পরে গোল চত্বরের পূর্ব পাশে থাকা শাহ আলী প্লাজার সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে তারা গার্মেন্টস সেক্টর নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ষড়যন্ত্র করছে; এজন্য দলটির স্থানীয় সকল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া দেন। 

এমআইকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর