Dhaka Mail Logo

জাতীয়

নারী নির্যাতন মামলায় কারাগারে আইনজীবী

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় রবিউল ইসলাম পলাশ নামে এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে বগুড়া পুলিশের সহায়তায় গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম পলাশ বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ধাওয়াপিকশন এলাকার আব্দুস সালামের ছেলে। পলাশ বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী।

 শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আদালত তোলা হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কর্মকর্তা ও মামলার তদন্তকারী এসআই পূর্ণি বর্মা।

তিনি ঢাকা মেইলকে বলেন, পলাশ নামে একজন আইনজীবীকে গতকাল বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুরের এসআরবি-১-এর কোম্পানি কমান্ডারের কাছে পাঠানো এক আবেদনে উল্লেখ করা হয়েছে, মো. রবিউল ইসলাম পলাশ (২৮) এ মামলার এজাহারনামীয় আসামি।

আবেদনে বলা হয়, ২৩ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়।

এমআইকে/এএম