Dhaka Mail Logo

জাতীয়

‎ময়নাতদন্তের পর তাহসিফ সাউরির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

‎বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
‎
‎এ সময় নিহত তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম হেলাল মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, আমার ছেলে ২৭ অক্টোবর নিখোঁজ হয়। এরপর তাকে আর খুঁজে পাইনি। এ বিষয়ে আমি পুলিশকে অবগত করেছিলাম। গতকাল বিকেলে পুলিশ আমাকে ফোন দিয়ে আমার ছেলের মরদেহ উদ্ধারের তথ্য জানায়।

‎‎তিনি আরও বলেন, আমার ছেলেকে অবশ্যই হত্যা করা হয়েছে। আমার ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। সরকার যথাযথ তদন্ত করলে আমার ছেলের হত্যার রহস্য সরকার বের করতে পারবে। আমার ছেলের মরদেহ উত্তরায় নিয়ে যাচ্ছি। সেখানে জানাজা শেষে তাকে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হবে।
‎
‎একেএস/এফএ