২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৭০)-সহ তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের আবার নিয়েও যাওয়া হয়েছে।
অন্য দুজন হলেন- সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (৪৬) এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (৬২)।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
পরে সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বেলা সোয়া ৩টার দিকে পুলিশি পাহারায় তাদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত গ্রেফতার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের আবার নিয়ে যাওয়া হয়েছে।
এমএমআর/এএম