Dhaka Mail Logo

জাতীয়

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশিদ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়, বিদ্যমান আইনি সহযোগিতা এবং ভবিষ্যতে যেকোনো সম্ভাব্য আইনি বিরোধ পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে উভয় পক্ষ দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে মালদ্বীপে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে হাইকমিশনার জানান, ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে তার সরকারের গভীর আগ্রহ রয়েছে।

সাক্ষাৎকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন মালদ্বীপের হাইকমিশনার। তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা, দেশটির গুরুত্বপূর্ণ নানা দিক এবং হাইকমিশনার হিসেবে নিজের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরবর্তীতে বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আদালত পরিদর্শন করেন হাইকমিশনার শিউ রশিদ। এ সময় অ্যাটর্নি জেনারেল তাকে সঙ্গে নিয়ে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম ঘুরে দেখান। বাংলাদেশের বিচারিক কার্যক্রম ও এর স্বচ্ছতা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বৈঠকে মালদ্বীপ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের স আলম সিদ্দিকী।

আরএনবি/এআরএম