ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় ডিএমপি।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৯ জন, লালবাগ বিভাগ ৭১ জন, ওয়ারী বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৮৯ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৫৯ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানের সময় ৯৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ৯টি মোবাইলফোন, ১ টি মোটরসাইকেল, ১ টি চাকু, ৬১.৮০ গ্রাম স্বর্ণালংকার, ৭৮০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
একেএস/এআরএম




