নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ এএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম সুমনকে (৩৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার কামরুল ইসলাম নেয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরপাপতী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও একই ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সদস্য।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।