Dhaka Mail Logo

জাতীয়

সৌদির দাম্মাম বিমানবন্দরে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। 

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।  হামলায় দুই বাংলাদেশিসহ বেশ কয়েকজন হতাহত ও আহত হয়েছেন।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা এবং সৌদি সরকার ও জনগণের সাথে সংহতি প্রকাশ করছে।  একই সঙ্গে অবিলম্বে সমস্ত হামলা বন্ধ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

এসএইচ/এএম