Dhaka Mail Logo

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেডিকেল চেকআপ শেষে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার জানান, সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এম/এফএ