Dhaka Mail Logo

জাতীয়

এনআইডি নিয়ে সচেতনতায় ভিডিও তৈরি করছে ইসি

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংশোধন বিষয়ে সচেতনতামূলক ভিডিও তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মো.ইউসুফ-উর-রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। ইতোমধ্যে ভিডিও তৈরিতে কমিটিও গঠন করা হয়েছে।

ইসির এনআইডি অনুবিভাগের সূত্র জানান, বিভিন্ন নতুন ভোটার ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কিভাবে করা হয় এবং কোথায় গিয়ে সেবা পাওয়া যায় সে বিষয়টি ভিডিওতে তুলে ধরা হবে। এছাড়া এনআইডি সংশোধন নিয়েও ভিডিও তৈরি করা হবে। যাতে করে কেউ প্রতারণার শিকার না হন।

জানা যায়, বর্তমান দেশের ভোটার রয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। আর সংশোধন আবেদন পেডিং রয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার।

এমএইচএইচ/এআরএম