Dhaka Mail Logo

জাতীয়

শাহজালালে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, রানওয়ে সাময়িক বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

কক্সবাজার থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করছে। এ কারণে ঢাকায় ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ রয়েছে। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বিমানটির অবতরণের জন্য রানওয়ে ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।

বিইউ/এফএ