শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিল্পকলায় রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখানোর অভিযোগ আটক ৪ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

শিল্পকলায় রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখানোর অভিযোগ আটক ৪ 
ছবি- সংগৃহীত

শিল্পকলা এলাকায় হট্টগোলের সময় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি মাখানোর অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- রাষ্ট্রচিন্তার সদস্যসচিব আয়াস, সংগঠনটির সদস্য সাকিবুল, সুজন মিয়া, নারজিয়া খন্দকার রিমি। 

আয়াস একজন জুলাই যোদ্ধা। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি দেখতে ও সেখানে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের মারধর ও হয়রানির অভিযোগ আছে তার বিরুদ্ধে।

আয়াসসহ চারজনকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই খালেক। তিনি জানান, ‘আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।’ 

জানা গেছে, বেলা ১১টার দিকে রাষ্ট্র চিন্তা নামে একটি সংগঠনের কর্মীরা শিল্পকলার সামনে যান। পরে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি মাখান। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পরে সেখানে থাকা লোকজনের সঙ্গে রাষ্ট্রচিন্তার আয়াসের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ যায়। এরপর পরিস্থিতি শান্ত করতে চারজনকে গাড়িতে তুলে থানায় নেওয়া হয়।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর