Dhaka Mail Logo

জাতীয়

কৃষি মার্কেট নিয়ে ষড়যন্ত্র, রবিনের মুক্তি চেয়ে বিক্ষোভ বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

‎রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট নিয়ে ষড়যন্ত্রের কারণে এনামুল হক রবিন নামে ওয়ার্ড বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। 

তার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দা ও কৃষি মার্কেটের ব্যবসায়ীরা।
‎
‎শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টায় মোহাম্মদপুর রিং রোড সূচনা এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।
‎
‎স্থানীয় বাসিন্দাদের দাবি, মোহাম্মদপুর কৃষি মার্কেট দখল ও কমিটি নিয়ে একটি পক্ষ দীর্ঘদিন যাবৎ নানা রকম ষড়যন্ত্র করে আসছিলো। এসব ঘটনানে  এনামুল হক রবিন পুড়ে যাওয়া কৃষি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ হয়ে কাজ করায় তার ওপর নানা ধরনের হুমকি ছিলো। 

সর্বশক্তি সর্বশেষ তারা প্রশাসনের কয়েকজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সহায়তায় তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে বলে বাসিন্দারা দাবি করেন। এমন ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সময়ের মধ্যে তার মুক্তির দাবি করা হয়।

‎‎আজিজ মহল্লার বাসিন্দা মো. ইব্রাহিম হোসেন বলেন, আমরা এনামুল হক রবিন কে খুব কাছ থেকে দেখেছি। কৃষি মার্কেট পুড়ে যাওয়ার পর তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কাজ করছিলেন। পুরো মার্কেট দখল করার জন্য একটি পক্ষ দীর্ঘদিন যাবৎ কাজ করছিলো। 

সবশেষ তাকে প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে একটি অস্ত্র মামলা সাজিয়ে গ্রেফতার করানো হয়। আমরা অতি দ্রুত তার মুক্তি চাই।
‎
‎তানজীব নামে কৃষি মার্কেটের ব্যবসায়ী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ নানা ধরনের সমস্যায় ভুগছিলাম। আমাদের মার্কেট দখল করার জন্য এলটি পক্ষ দীর্ঘদিন যাবৎ পাঁয়তারা করতেছিলো। কোনওভাবে তারা মার্কেট দখল করতে না পেরে রবিন ভাইকে অবৈধভাবে অস্ত্র দিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। 

আমরা এ মামলার ঘটনায় পুরোপুরি নিরপেক্ষভাবে জুডিশিয়ারির তদন্ত চাই। দ্রুত সময়ের মধ্যে আমরা রবিন ভাইয়ের মুক্তি চাই।
‎
‎এদিকে, মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার ব্যবসায়ী ও স্থানীয় কয়েক'শ বাসিন্দা এনামুল হক রবিনের মুক্তি চেয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
‎
‎একেএস/এআরএম