Dhaka Mail Logo

জাতীয়

৫০তম বিসিএস: মৌখিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী নির্ধারিত গুগল ফরম পূরণ করেননি, তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীদের একটি গুগল ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী কিছু প্রার্থী এখনো ওই ফরম পূরণ করেননি।

এ অবস্থায়, নির্ধারিত সময়ে ফরমটি দাখিল না করার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট প্রার্থীদের নতুন করে গুগল ফরমটি পূরণ করতে বলা হয়েছে। আগামী ১২ অক্টোবরের মধ্যে ফরমটি পূরণ করে দাখিল করতে হবে।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য ফরমটি পূরণ করা আবশ্যিক। নির্ধারিত সময়ের মধ্যে ফরমটি দাখিলের জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

গুগল ফরমের লিংক পেতে ক্লিক করুন।

এম/এএম