নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম
২০২৫-২০২৬ অর্থবছরে আপ্যায়ন খাতে ৪৫ টাকা ব্যয় করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৪ অক্টোবর) ইসির বাজেট শাখা সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজেট শাখার তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরেও আপ্যায়ন খাতে ৪৫ টাকা ব্যয় করতে চায় ইসি।
ইসির বাজেট শাখার কর্মকর্তারা কর্মকর্তারা জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে আপ্যায়ন খাতে ৪৫ লাখ ব্যয় হয়। ২০২৬-২০২৭ অর্থবছরেও একই ব্যয় ধার হয়েছে।
এ ছাড়া নতুন অর্থবছরে মিটিং, সাংস্কৃতির অনুষ্ঠান, বিজ্ঞাপনের রাস্তা সাজানো, মিটিং ও আতিথেয়তা সব মিলিয়ে ৩৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
ইসির ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় বিভিন্ন পণ্য ও সেবা কেনার জন্য বাজেট অনুমোদন হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা অনুমোদিত বাজেটে দেখা গেছে, টেলিযোগাযোগ সরঞ্জাম কেনা ও মেরামতে ১৭ লাখ টাকা, পোশাক খাতে ৮ লাখ, ডাক বিল বাবদ ১ লাখ ৫০ হাজার, টেলিফোন বিল বাবদ ২০ লাখ, মনিহারি পণ্য কেনায় ৩৫ লাখ, অন্যান্য পণ্যে ৪৫ লাখ এবং প্রিন্টারের কালি বা টোনারে ৬৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া কম্পিউটার সরঞ্জামাদিতে ৮ লাখ, ইলেকট্রনিক পণ্যে ৪০ লাখ, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতিতে ১ কোটি, অফিস সরঞ্জামাদিতে ৫১ লাখ ৭১ হাজার, আসবাবপত্রে ৭০ লাখ, উপহারসামগ্রীতে ৫ লাখ ২৫ হাজার, বাগান পরিচর্যায় ৭ লাখ ৯০ হাজার এবং স্ট্যাম্প ও সিলে ১ লাখ ৫ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
এমএইচএইচ/এএম