জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
রাজধানীর রামপুরা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন ওরফে পিচ্চি, ওমর ফারুকসহ ৫ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৩।
রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছে এসআরবির মিডিয়া বিভাগ।
এসআরবি-৩ সূত্রে জানা যায়, রামপুরা এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রটির ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, ১৪ রাউন্ড গুলি এবং দুটি দেশীয় অস্ত্র (লোহার তৈরি ছুরি) উদ্ধার করা হয়।
তাদের মধ্যে মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিন ওরফে ওমর ফারুক পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ।
অভিযান ও গ্রেফতারের বিষয়ে বিকেলে কাওরান বাজারের এসআরবির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরবেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
এমআইকে/এআরএম