রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৪০৬১ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম

শেয়ার করুন:

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৪০৬১ মামলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুদিনে চার হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার (১ ও ২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ২১৮টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২১৩টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজিচালিত অটোরিকশা ও ২১৬টি মোটরসাইকেলসহ মোট ৫২২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫১৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৭১টি মামলা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে মোট ১০০০টি গাড়ি ডাম্পিং ও ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর